ইন্ডিয়ান মিউজিয়ামের রানি ভিক্টোরিয়া মূর্তি: ঔপনিবেশিক ইতিহাস ও এক নেপথ্য কূটনীতি (Queen Victoria's Statue at the Indian Museum: Colonial History and Behind-the-Scenes Diplomacy)
১৮১৪ সাল। কলকাতার চৌরঙ্গী অঞ্চলে যাত্রা শুরু করে এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম সংগ্রহশালা—ইন্ডিয়ান মিউজিয়াম, যা সাধারণ মানুষের কাছে আজও স্রেফ 'জাদুঘর' নামেই বেশি পরিচিত। 'এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল'-এর দীর্ঘদিনের একটি স্বপ্ন ও উদ্যোগের ফসল হিসেবে এই প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে।
এই প্রতিষ্ঠানের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডেনমার্কের বিশিষ্ট প্রকৃতিবিদ ও উদ্ভিদবিদ ডা. নাথানিয়েল ওয়ালিচ, যিনি এই জাদুঘরের প্রতিষ্ঠাতা ও প্রথম কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন। শুরুতে এশিয়াটিক সোসাইটির নিজস্ব ভবনেই এর সংগ্রহ ও প্রদর্শনী চলত। কিন্তু দিন যত এগোতে থাকে, ততই দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, জীবাশ্ম এবং শিল্পকর্মের ভাণ্ডার বাড়তে থাকে। ফলস্বরূপ, ১৮৭৮ সালে পার্ক স্ট্রিট ও চৌরঙ্গী রোডের সংযোগস্থলের এই বর্তমান সুবিশাল এবং দৃষ্টিনন্দন ভবনে জাদুঘরটিকে পাকাপাকিভাবে স্থানান্তরিত করা হয়। ব্রিটিশ স্থপতি ডব্লিউ. এল. গ্র্যানভিলের (W. L. Granville) চমৎকার নকশায় তৈরি ইতালীয় রেনেসাঁ ও নিও-ক্লাসিক্যাল শৈলীর এই ঐতিহ্যবাহী ভবনটি নিজেই ইতিহাসের এক জীবন্ত সাক্ষী।
আমার আজকের এই লেখা কিন্তু মিউজিয়ামের বিবরণ বা ইতিহাস নিয়ে নয়, বরং একটি বিশেষ মূর্তি নিয়ে। মিউজিয়ামের দোতলায় প্রধান সিঁড়ি দিয়ে উঠলেই চিত্রশিল্প গ্যালারির সামনে চোখে পড়ে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার এক বিশাল মার্বেল মূর্তি, যার উচ্চতা প্রায় ২.৩৩ মিটার উচ্চতা এবং ওজন প্রায় ১৫৫০ কেজি। সাদা পাথরের এই ভাস্কর্যটি ঊনবিংশ শতকের ব্রিটিশ ভারতের রাজনৈতিক পটভূমি ও পটপরিবর্তনের এক নীরব সাক্ষী।
সেকালের প্রখ্যাত ব্রিটিশ ভাস্কর মার্শাল উডের তৈরি এই মূর্তিটিতে রানিকে তাঁর যুবতী বয়সে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রানি ভিক্টোরিয়াকে কেবল একজন সাধারণ শাসক হিসেবে নয়, বরং রোমান শান্তির দেবী 'প্যাক্স' (Pax)-এর রূপ দেওয়া হয়। রানির হাতে থাকা জলপাই পাতার মালা ও রাজদণ্ড ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের নিরঙ্কুশ ও সার্বভৌম ক্ষমতার পরিচায়ক।
ভারত শাসনে রানী ভিক্টোরিয়ার ভূমিকা ও গুরুত্ব ছিল অপরিসীম। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে চলে যায় ব্রিটিশ রাজমুকুটের (British Crown) অধীনে। ১৮৫৮ সালের ঐতিহাসিক ঘোষণাপত্রে রানি ভারতীয় প্রজা ও রাজন্যবর্গকে সমান অধিকার, আইনের শাসন এবং ধর্মীয় নিরপেক্ষতার আশ্বাস দেন, যা ঔপনিবেশিক শাসনকে দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে একটি মাস্টারস্ট্রোক ছিল। পরবর্তীকালে ১৮৭৭ সালে আয়োজিত ঐতিহাসিক দিল্লি দরবারে তাঁকে আনুষ্ঠানিকভাবে 'ভারতের সম্রাজ্ঞী' (Empress of India) উপাধিতে ভূষিত করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের মনে ব্রিটিশ সাম্রাজ্যের অখণ্ডতা ও সার্বভৌমত্বের একচ্ছত্র ভাবমূর্তি গেঁথে দেওয়া।
এই রাজনৈতিক প্রেক্ষাপটেই ইন্ডিয়ান মিউজিয়ামে মূর্তিটি স্থাপনের পেছনের ইতিহাসটি বেশ তাৎপর্যপূর্ণ। ১৮৭৮ সালের ১লা জানুয়ারি তৎকালীন ভাইসরয় লর্ড লিটন মূর্তিটির আবরণ উন্মোচন করেন। মূর্তির বেদিতে খোদাই করা রয়েছে ১৮৭৭ সালের দিল্লি দরবারের ব্রোঞ্জ রিলিফ ওয়ার্ক। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই মূর্তি তৈরিতে ব্রিটিশ রাজকোষ থেকে কোনো অর্থ খরচ হয়নি; বর্ধমানের মহারাজা মহাতাব চাঁদ বাহাদুর নিজ ব্যক্তিগত অর্থায়নে এটি তৈরি করে মিউজিয়ামকে উপহার দেন।
মহারাজা মহাতাব চাঁদ বাহাদুরের সাথে ইংরেজ শাসকদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ ছিল। বিশেষ করে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় তিনি নিঃশর্তভাবে ব্রিটিশ প্রশাসনকে অর্থ, সৈন্য ও নানা উপায়ে সাহায্য করেছিলেন। ব্রিটিশদের প্রতি তাঁর এই আনুগত্য ও সহযোগিতার পুরস্কারস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে বিভিন্ন উপাধি ও সম্মান প্রদান করে। ইংরেজদের সাথে এই সুসম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবেই মহারাজা বিপুল অর্থ ব্যয়ে রানি ভিক্টোরিয়ার এই দৃষ্টিনন্দন মূর্তিটি নির্মাণ করিয়েছিলেন, যা একদিকে যেমন ব্রিটিশরাজের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করত, অন্যদিকে সাম্রাজ্যের চোখে তাঁর নিজের প্রতিপত্তিও বৃদ্ধি করেছিল।
আজকের দিনে মিউজিয়াম ঘুরতে যাওয়ার সময় প্রায় সকলেই গালারিগুলো ঘুরে দেখার জন্য উদগ্রীব থাকেন। কিন্তু বহু মানুষের চোখের সামনে থেকেও, আজও ঔপনিবেশিক আমলের রাজনৈতিক কৌশল, মহারাজা মহাতাব চাঁদ বাহাদুরের কূটনীতি এবং শিল্পকলার এক অনন্য ঐতিহাসিক দলিল হয়ে দাঁড়িয়ে রয়েছে রানী ভিক্টোরিয়ার এই মূর্তিটি।
তথ্যসূত্র:
১. itihaas.ai/en/monuments/victoria-memorial-kolkata?hl=en-IN
২. victorianweb.org/sculpture/woodm/1.html?hl=en-IN#:~:text=Queen%20Victoria.%20British%20India%20(homepage)%20Calcutta%20(homepage),print%20one.%5D%20It%20was%20a%20popular%20piece.
৩. theheritagelab.in/queen-victoria-colonial-mother-nationalism-empire/?hl=en-IN#:~:text=The%20Queen%20as%20the%20'Divine%20Goddess'%20At,her%20sovereign%20authority.%20*%20Queen%20Victoria'%2C%20c.
(English Version)
The year is 1814. In the Chowringhee area of Kolkata, the Indian Museum—Asia's oldest and largest museum, still popularly known to the general public simply as the "Jadughar" (House of Magic/Museum)—began its journey. This institution emerged as the fruit of a long-standing dream and initiative by the "Asiatic Society of Bengal."
The most crucial role behind this institution was played by the prominent Danish naturalist and botanist Dr. Nathaniel Wallich, who served as the museum's founder and first curator. Initially, the museum's collections and exhibitions were housed within the Asiatic Society's own building. However, as time progressed, the repository of rare archaeological artifacts, fossils, and artworks continued to grow. Consequently, in 1878, the museum was permanently relocated to its current vast and magnificent building at the junction of Park Street and Chowringhee Road. Designed brilliantly by British architect W. L. Granville, this heritage building in the Italian Renaissance and Neo-Classical styles is a living witness to history in its own right.
However, my writing today is not about the description or history of the museum itself, but rather about a specific statue. As you ascend the main staircase to the first floor of the museum, right in front of the art gallery, your eyes are caught by a massive marble statue of British Queen Victoria, standing approximately 2.33 meters tall and weighing around 1,550 kilograms. This white stone sculpture stands as a silent witness to the political backdrop and shifting tides of 19th-century British India.
Created by the renowned British sculptor of that era, Marshall Wood, the statue portrays the Queen in her youth. Here, Queen Victoria is depicted not merely as an ordinary ruler, but in the guise of "Pax," the Roman goddess of peace. The olive branch and scepter held in the Queen's hands symbolized the absolute and sovereign power of the British over the Indian subcontinent.
Queen Victoria's role and importance in governing India were immense. Following the Sepoy Mutiny or the Great Revolt of 1857, the governance of India shifted directly from the hands of the East India Company to the British Crown. In the historic Proclamation of 1858, the Queen assured Indian subjects and princes of equal rights, the rule of law, and religious neutrality—a masterstroke in extending the longevity of colonial rule. Later, at the historic Delhi Durbar held in 1877, she was formally bestowed with the title "Empress of India." The primary objective behind this was to imprint an undisputed image of the British Empire's integrity and sovereignty upon the minds of Indians.
Within this political context, the history behind the installation of this statue in the Indian Museum is quite significant. On January 1, 1878, the then-Viceroy Lord Lytton unveiled the statue. Engraved on the pedestal of the statue is bronze relief work depicting the 1877 Delhi Durbar. Most notably, however, no funds from the British treasury were spent to create this statue; Maharaja Mahtab Chand Bahadur of Burdwan funded its creation entirely out of his own pocket and gifted it to the museum.
Maharaja Mahtab Chand Bahadur maintained extremely close and friendly relations with the English rulers. Especially during the Great Revolt of 1857, he unconditionally aided the British administration with funds, troops, and various other means. As a reward for this loyalty and cooperation toward the British, the colonial government bestowed various titles and honors upon him. As an expression of this cordial relationship with the English, the Maharaja had this stunning statue of Queen Victoria built at a massive expense, which on one hand expressed his allegiance to the British Raj, and on the other hand enhanced his own prestige in the eyes of the empire.
Nowadays, when people visit the museum, almost everyone is eager to hurry through and explore the galleries. Yet, right in front of the eyes of countless visitors, Queen Victoria's statue still stands as a unique historical document combining the political strategies of the colonial era, the diplomacy of Maharaja Mahtab Chand Bahadur, and the fine arts.
#IndianMuseum #KolkataHistory #QueenVictoria #BritishIndia #KolkataHeritage #IndianHistory #ColonialHistory #MuseumOfKolkata #HistoryOfIndia #HeritageWalkKolkata #IncredibleIndia
Comments
Post a Comment