Posts

Showing posts with the label Main Gate

ড্যানিশ গভর্মেন্ট হাউস: শ্রীরামপুরের ঔপনিবেশিক শাসনের কেন্দ্রবিন্দু (The Danish Government House: A Focal Point of Colonial Rule in Serampore)

Image
কলকাতা শহরের কাছে হুগলি নদীর ধারে একটা পুরোনো শহর আছে, যার নাম শ্রীরামপুর। আজকের লেখায় আমরা এই শহরের ইতিহাস একটু সহজ করে জানব। দেখব, কীভাবে ডেনমার্কের লোকেরা এখানে এসে ব্যবসা শুরু করেছিল আর এই জায়গাটার নাম বদলে দিয়েছিল। শ্রীরামপুরে কোর্ট চত্বরে ঢোকার সময় একটি বড়ো প্রবেশদ্বার এবং অনেকটা বড়ো একটা মাঠের মধ্যে একটি হলুদ রঙের ঔপনিবেশিক স্থাপত্যের বাড়ি দেখা যায়। এটি ছিল তৎকালীন ড্যানিশ গভর্নরের বাড়ি। ১৭৫৫ সালে, ভারতীয় মুঘল সাম্রাজ্যের শাসনকর্তা দ্বিতীয় আলমগীর, ড্যানিশ এশিয়াটিক কোম্পানিকে শ্রীরামপুরে একটি উপনিবেশ স্থাপনের অনুমতি দেন। ড্যানিশদের স্থানীয় পণ্য কেনার অধিকার দেওয়া হয়েছিল, যার বিনিময়ে তারা মুঘল সম্রাটকে কর প্রদান করত। এছাড়াও, তাদের ঐ অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা এবং কর আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। ড্যানিশরা শ্রীরামপুরের নামকরণ করেছিল ফ্রেডরিকনগর। শুরুতে, এটিকে হুগলি নদীর তীরবর্তী ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মনে করলেও, খুব দ্রুত এই শহরটির উন্নতি ঘটে। ইউরোপীয় ঔপনিবেশিক বাণিজ্যের মাধ্যমে যারা প্রচুর ধনসম্পত্তি লাভ করেছিলেন, ...