হাওড়া আন্দুলের প্রেমিক ভবনের দুর্গাপুজো (The Durga Puja of Premik Bhavan in Andul, Howrah)
হাওড়ার আন্দুলের দক্ষিণ পাড়ায় একটি শান্ত ও স্নিগ্ধ ভবন রয়েছে, যা 'প্রেমিক ভবন' নামে পরিচিত। এই ভবনটির সঙ্গে জড়িয়ে আছে একটি ঐতিহ্যবাহী বংশের ইতিহাস, এক মহান সাধকের জীবন ও বাংলার এক নিজস্ব সাধন সঙ্গীতের ধারা।
অবিভক্ত বঙ্গের অন্যতম সিদ্ধ তন্ত্রবিশারদ , আন্দুলের শান্ডিল্য বংশের প্রতিষ্ঠাতা "আগমতত্ত্ববিলাস" প্রণেতা নাটোর রাজগুরু সর্বানন্দ বংশীয় ন-পাড়ীয় মহাসাধক মহাপণ্ডিত শ্রীমৎ রঘুনাথ তর্কবাগীশের ভিটে এবং তাঁর অধঃস্তন ষষ্ঠ পুরুষ তথা যুগ পুরুষ স্বামী বিবেকানন্দের পিতৃকুলের কুলগুরু ( স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবীর দীক্ষা গুরু ছিলেন প্রেমিক মহারাজ ) এবং আন্দুল কালী কীর্ত্তন সমিতির প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ তন্ত্রচূড়ামণি কবিরত্ন শ্রী শ্রী প্রেমিক মহারাজের পৈতৃক আবাস ও আন্দুল কালী কীর্ত্তন সমিতির সিদ্ধ পীঠ আন্দুলের প্রেমিক তীর্থ " প্রেমিক ভবন "। কবিরত্ন শ্রী শ্রী প্রেমিক মহারাজের উত্তরসূরীরা প্রেমিক মহারাজের স্মরণে তাদের এই বাসভবনের নামকরণ করেন " প্রেমিক ভবন "।
বাংলার ১২৫১ সালে , ৪ ঠা ফাল্গুন , শুক্লাষ্টমী তিথিতে হাওড়া জেলার অন্তর্গত আন্দুল গ্রামে প্রসিদ্ধ শান্ডিল্য বংশে 'প্রেমিক ' মহেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা
স্বর্গীয় মাধবচন্দ্র বিদ্যালঙ্কার মহাশয় পরম ধার্ম্মিক ভগবদ্ভক্ত নৈয়ায়িক পন্ডিত ছিলেন। পিতামহ রামরতন সর্ব্বশাস্ত্রে সুপন্ডিত ও একজন অতি উচ্চমার্গের সাধক ছিলেন বলে আন্দুল অঞ্চলে এখনও তাঁর নাম পরম শ্রদ্ধাসহকারে উচ্চারিত হয়। রামরতনের ইচ্ছামৃত্যু হয়েছিল । একদিন তিনি সস্ত্রীক আন্দুল থেকে শিবপুরে পদব্রজে গমন করেন এবং তথায় গঙ্গাগর্ভে বসে ভগবানের নাম জপ করতে করতে তাঁহার প্রাণবায়ু ব্রহ্মরন্ধ্র ভেদ করে উর্দ্ধগামী হয়। তাঁহার দুই স্ত্রী নারায়ণী ও বৈষ্ণবী সহমৃতা হয়েছিলেন । বাল্যকালে পিতার চতুষ্পাঠীতে মহেন্দ্রনাথের প্রথম পাঠারম্ভ হয়। পরে সংস্কৃত কলেজে পাঠ সাঙ্গ করে তিনি কবিরত্ন উপাধি লাভ করেন। বাল্যকাল থেকেই কবিতা রচনায় মহেন্দ্রের বিশেষ অনুরাগ ছিল এবং রচনা মনোমত হত না বলে তিনি পিতার নিকট সর্ব্বদা আক্ষেপ করতেন। পিতা এই উদ্দেশ্যে পুত্রকে সংকল্প করে চন্ডীপাঠ করতে উপদেশ দিলেন এবং প্রতিদিন অন্ততঃ একটি কবিতা রচনা না করিয়া জল গ্রহণ করতে নিষেধ করলেন। বালকের একাগ্র সাধনা অচিরেই সিদ্ধিলাভ করে। স্থানীয় কুন্ডু বাবুদের বাড়িতে শ্রাদ্ধোপলক্ষে মহেন্দ্রনাথ একটি কবিতা রচনা করে তাঁর দৈবশক্তির পরিচয় দেন এবং উপস্থিত সকলেই তাঁর অনন্যসাধারণ কবিত্বের প্রশংসা করেন। মহেন্দ্রের বয়স তখন ন্যূনাধিক সতেরো বছর। ইতঃপূর্ব্বে দশ বছর বয়সে তাঁর উপনয়ন ও বিবাহ হয়। মহেন্দ্ৰ ক্ৰমে স্থানীয় উচ্চ ইংরাজী বিদ্যালয়ে প্রধান পন্ডিতের পদে নিযুক্ত হলেন এবং অতি দক্ষতার সঙ্গে কার্য সম্পন্ন করিতে লাগলেন। কিন্তু মহেন্দ্রনাথ সংসারী ছিলেন না। পদগৌরব বা অর্থাকাঙ্খা তাঁকে কখনই আকৃষ্ট বা প্রলোভিত করিতে পারেনি । তিনি কখনও অর্থাদি নিজে নিকটে রাখতেন না। সহধর্মিণী ও পুত্রগণের হস্তে অর্থ ও সংসারের কর্তৃত্বভার অর্পণ করে নিজ নিশ্চিন্ত মনে ভগবদারাধনায় রত থাকতেন।
কিছুকাল অতিক্রম করে মহেন্দ্রনাথ প্রধান পন্ডিতের পদ পরিত্যাগ করলেন এবং একেবারে তপশ্চৰ্য্যায় প্রবৃত্ত হলেন। কুলপ্রথা অনুসারে মহেন্দ্র প্রথম স্বীয় মাতার নিকট দীক্ষিত হন। পরে মন্ত্র সংস্কারের জন্য বীরভূমের ‘জটেমার' নিকট শাক্তাভিষিক্ত হন; তার কয়েক বছর পরে প্রেমিক মহেন্দ্রনাথ শ্রীমৎ জগন্মোহন তর্কালঙ্কার ( কুলাবধূতাচার্য পূর্ণানন্দ নাথ) মহাশয়ের নিকট পূর্ণাভিষিক্ত হয়ে কুলাবধূত “ বশিষ্ঠানন্দ নাথ ” নাম গ্রহণ করেন ।
মহেন্দ্ৰনাথ প্রত্যহ প্রাতে পূজামন্ডপে প্রবেশ করতেন ও তৃতীয় প্রহর অতিবাহিত হলে বাইরে এসে আহারাদি করতেন, আবার সন্ধ্যা হতে আরম্ভ করিয়া গভীর রাত্রি পর্যন্ত ইষ্ট আরাধনায় নিযুক্ত থাকতেন । অষ্টমী, চতুর্দশী ও অমাবস্যা প্রভৃতি তিথিতে সমস্ত রাত্রি ভগবতীর ধ্যান ও পূজায় অতিবাহিত করতেন।
মহেন্দ্ৰ ভক্তিমূলক কালী-কীর্ত্তন সঙ্গীত রচনা ব্যতীত “বিষকুসুম” নামক একখানি সামাজিক উপন্যাস এবং নলদময়ন্তী, উত্তরাবিলাপ, শ্বাল্য সংহার ও ভক্তি ভান্ডার নামে কয়েকখানি নাটকও রচনা করিয়াছিলেন। সম্ভ্রান্ত লোকের গৃহে সেই সময়ে দুই তিনটি স্থানীয় নাট্য সম্প্রদায় কর্তৃক এই সকল নাটক অভিনীত হয়ে জনসমাজে বিশেষ সমাদর লাভ করেছিল। কিন্তু কালী-কীৰ্ত্তন সঙ্গীত রচনাই সাধক মহেন্দ্রনাথের নাম সাধারণে অমর করিয়া রাখবে। আন্দুলের রাজার সভাকবি পণ্ডিতবর প্রেমিক মহেন্দ্রনাথ ভাবে বিভোর হয়ে এই সকল সঙ্গীত রচনা করতেন এবং তাঁর অন্যতম সুহৃদ কৃষ্ণধন মল্লিক মহাশয় তাতে সুরা সংযোজন করতেন। তাঁর রচিত গান ও কৃষ্ণধন মল্লিক মহাশয়ের সুর নিয়ে শিবপুরের বাউল সম্প্রদায় গঠিত হয়। তিনি গান রচনা করতেন কিন্তু নিজ নাম কখনও দিতেন না, পরে তাঁহার বন্ধু ও ভক্তগণের বিশেষ অনুরোধে “প্রেমিক ” ভণিতায় গান রচনা করতেন । আন্দুলের কালী-কীৰ্ত্তন সমিতি সাধক কবি প্রেমিক মহেন্দ্ৰনাথই প্রবর্তন করেন।
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সমসাময়িক ছিলেন শ্রী শ্রী প্রেমিক মহারাজ ।ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ সহ তাঁর পার্ষদরা প্রত্যেকেই আন্দুল কালী কীর্ত্তন শুনেছেন । এই গানের দিব্যভাবের অনুরক্ত শ্রী মা সারদা দেবীর আদেশে স্বামী বিবেকানন্দ স্বয়ং বেলুড় মঠের সূচনালগ্নে প্রেমিক ভবনে এসে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সাধারণ উৎসবে কালী কীর্ত্তন পরিবেশন করার আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। যদিও জানা যায় স্বামীজী ইতিপূর্বেও আন্দুলে তাঁর পিতৃকুলের গুরুগৃহে এসেছিলেন ।
বাংলার ১৩১৬ সালে ( ইং ১৯০৯ খ্রিস্টাব্দে ) ৩০শে শ্রাবণ , শ্রাবণী অমাবস্যা তিথিতে রাত্রি ১টার সময় ব্যতিপাত যোগে সিদ্ধ সাধক প্রেমিক মহারাজ পার্থিব সাধনা সাঙ্গ করে দিব্যধামে গমন করেন। কবি ও সাধকের জীবন কৰ্ম্মবহুল নয়, কিন্তু ভাব বৈচিত্র্যময়; তাঁর রচিত নানাভাবের ও নানা রসাশ্রিত সঙ্গীতগুলিই তাঁর প্রকৃষ্ট পরিচয় ।
সরস্বতীর পুণ্য পটভূমি আন্দুল আজ বিগত গৌরব, সরস্বতীও আজ দীনাক্ষীণা, কিন্তু ‘প্রেমিক’ সাধকের পূণ্য সঙ্গীত আজও জন হৃদয়ে আনন্দ দান করে চলেছে । স্বর্গীয় প্রবোধ চন্দ্র দেবশর্মা যথার্থই লিখেছেন , " যে আন্দুল একদিন আলোকসামান্য প্রতিভায় এবং বিদ্যাবত্তায় দক্ষিণ নবদ্বীপ নামে অভিহিত হয়েছিল, আন্দুল কালীকীৰ্ত্তন সমিতিই তার শেষ গৌরব " । সেটি ছিল ঊনবিংশ শতাব্দীর সাতের দশক। বাংলার নব জাগরণের সময়কাল। সালটা ১৮৭৯। ভারতবর্ষের সাঙ্গীতিক ইতিহাসে সংযোজিত হল এক নবতম অধ্যায় 'কালীকীর্ত্তন'। কীর্ত্তনের সঙ্গে আমাদের পরিচিতি সেই পঞ্চদশ শতাব্দী থেকেই। শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্ত্তনে কৃষ্ণপ্রেমের যে জোয়ার এসেছিল তাতে প্লাবিত হয়েছিল আসমুদ্র হিমাচল। শ্রীখোল,কর্তাল,মৃদঙ্গ,শিঙা সহযোগে ভক্তজন পরিবৃত হয়ে রাধাকৃষ্ণের গোষ্ঠলীলা, রাসলীলা, শ্রীরাধার বিরহলীলা ইত্যাদি সুমধুর লীলাকীর্তন ছড়িয়ে পড়েছিল গ্রাম থেকে শহরে, দেশ থেকে দেশান্তরে।
পরবর্তীতে অষ্টাদশ শতাব্দীতে সাধক রামপ্রসাদ সেন আমাদের উপহার দিলেন মনমাতানো মিঠে সুরে কালী গান বা শ্যামাসঙ্গীত। প্রসাদী সুরের এই গান বাংলার ঘরে ঘরে আজও গাওয়া হয়। শ্যামাসঙ্গীতের প্রদর্শিত সেই ধারায় অষ্টাদশ শতাব্দীর শেষভাগে যোগ দেন সাধক কমলাকান্ত ভট্টাচার্য্য। পরবর্তী তে আসেন শাক্ত পদাবলী রচয়িতা ঈশ্বর চন্দ্র গুপ্ত প্রমুখ আরও অনেকে। এই বৃত্তায়ন সম্পূর্ণ হয় কবি নজরুলে এসে। কিন্তু , বাংলার কালীকীর্ত্তনের প্রবর্ত্তক এবং রচয়িতা হলেন কবিরত্ন পণ্ডিতবর মহেন্দ্রনাথ ভট্টাচার্য্য ভণিতায় প্রেমিক মহারাজ। আর বিশ্বব্যাপী প্রচারের জন্য প্রতিষ্ঠা করলেন ' আন্দুল কালীকীর্ত্তন সমিতি '। যা ১৪৭ বছর পরে আজও স্বমহিমায় বিদ্যমান। ঊনবিংশ শতাব্দীতে কালীকীর্ত্তনের যে ধারা শ্রী শ্রী প্রেমিক মহারাজ পত্তন করেছিলেন তা বিংশ শতাব্দী অতিক্রম করে আজ একবিংশ শতাব্দীতেও সমানভাবে সমাদৃত।
শ্রী শ্রী প্রেমিক মহারাজের ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ তথা এই বংশের প্রতিষ্ঠাতা শ্রীমৎ রঘুনাথ তর্কবাগীশ ১০৬৪ বঙ্গাব্দে দক্ষিণ নবদ্বীপ খ্যাত আন্দুলে তাঁর ভদ্রাসনে ( বর্তমানে প্রেমিক ভবন ) দুর্গাপুজোর সূচনা করেন । দেবী এখানে তপ্তকাঞ্চনবর্ণা । পুজো হয় পাশুপৎ শাস্ত্র মেনে ও কালিকা পুরাণ মতে। এই বছর ৩৬৯ বছরের মহাপূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই বাড়িতে পুজো শুরু হয় আশ্বিন শুক্লা প্রতিপদ থেকে । শ্রী শ্রী চন্ডীপাঠ হয় প্রতিপদ থেকে মহানবমী নিয়মিত । সপ্তমী থেকে মায়ের শ্রীবিগ্রহে প্রথা মেনে মহাপূজা হয় ঠাকুর দালানে । বাড়ির বয়জ্যেষ্ঠদের কাছে কান পাতলে শোনা যায়, স্বাধীনতার কয়েক বছর পর পর্যন্তও বছরে কয়েকবার নাটোর এস্টেট থেকে দুর্গা পুজো সহ বিভিন্ন পুজোর তত্ত্ব আসতো তাদের আন্দুলের এই গুরুগৃহে । বাড়ির মেয়ে পুজোর সময়ে শ্বশুরবাড়ি থেকে এলে যেভাবে যত্ন আত্তি করা হয়, ঠিক সেভাবেই কন্যা রূপে আত্মবৎ সেবা করা হয় মায়ের। মহা অষ্টমী ও মহানবমীতে পাঠা বলি হয় । বিজয়া দশমীর সন্ধ্যায় মা কে বরণ করার আগে ঠাকুর দালান থেকে নামিয়ে শ্রী শ্রী প্রেমিক মহারাজ বিরচিত বিজয়ার গান শোনানো হয় অশ্রুসিক্ত চোখে। তারপরে প্রতিমাকে কাঁধে করে নিয়ে গিয়ে নিরঞ্জন করা হয়।
আন্দুলের ভট্টাচার্য্য বংশের শান্ডিল্য গোত্রের আর একটি শাখার প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীমৎ রঘুনাথ তর্কবাগীশের অধঃস্তন চতুর্থ পুরুষ তন্ত্রসাধক পণ্ডিত ভৈরবীচরণ বিদ্যাসাগর, যিনি আন্দুলে ' শ্রীশ্রী শঙ্করী সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানির' মন্দির প্রতিষ্ঠা করেন। যিনি আন্দুলের অধিষ্ঠাত্রী দেবী রূপে সদা জাগ্রতা। পণ্ডিত ভৈরবীচরণ বিদ্যাসাগরের বিদ্যাবত্তায় আন্দুল একসময় ' দক্ষিণ নবদ্বীপ ' নামে অভিহিত হয়।
বর্তমান প্রেমিক ভবনের সামনের পথটির নাম 'প্রেমিক সরণি '। ভবনের প্রবেশদ্বারের পাশেই ১২৮৫ বঙ্গাব্দের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে আন্দুল কালীকীর্তন সমিতির প্রাচীন প্রতিষ্ঠাফলক। ভবন থেকে একটু এগিয়ে সামনে রয়েছে একটি শিবমন্দির এবং একটি আটচালা মন্দির যেখানে শ্রী শ্রী প্রেমিক মহারাজের মর্মর মূর্তি স্থাপিত।
"আর কেন মন এ সংসারে
যাই চল সেই নগরে
যথায় দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে
সেই নগরে বাস করে যে প্রেমিক ধন্য কয় তারে
তারা সাকারকে করে নিরাকার তারাই যে সাকার করে "।
তথ্য সহায়তা: আন্দুল কালী কীর্ত্তন সমিতি, প্রেমিক ভবন
(English Version)
In the South Para of Andul, Howrah, stands a serene and gentle building known as "Premik Bhaban." This building is deeply intertwined with the history of a traditional lineage, the life of a great saint, and a unique stream of devotional music native to Bengal.
Premik Bhaban is the ancestral home of Kaviratna Sri Sri Premik Maharaj—one of the foremost accomplished Tantric experts of undivided Bengal, the founder of the Shandilya lineage of Andul, The author of 'Agamatatvabilasa', the great practitioner and great scholar of the Napara lineage belonging to the family of Sarvananda, the royal preceptor of Natore Estate, Srimat Raghunath Tarkavagish, a great saint and erudite scholar in his own right, Srimat Raghunatha Tarkavagisha—and the sixth paternal generation descendant of the latter. Premik Maharaj was the family spiritual preceptor (Kulaguru) to Swami Vivekananda's paternal lineage (Swami Vivekananda's father, Vishwanath Datta, and mother, Bhubaneswari Devi, were initiated by Premik Maharaj). He was also the founder and driving force behind the Andul Kali Kirtan Samiti, and this sanctified seat of the committee is known as the "Premik Tirtha" or "Premik Bhaban" of Andul. The descendants of Kaviratna Sri Sri Premik Maharaj named this residence "Premik Bhaban" in his memory.
On the 4th of Falgun in the Bengali year 1251 (approx. February 1844), on the auspicious day of Shukla Ashtami, 'Premik' Mahendranath was born into the renowned Shandilya family in the village of Andul within the Howrah district. His father, the late Madhabchandra Vidyalankara, was a deeply religious, God-fearing scholar of Nyaya philosophy. His paternal grandfather, Ramratan, was a profound scholar across all sacred scriptures and a deeply realized spiritual seeker whose name is still uttered with utmost reverence in the Andul region. Ramratan possessed the power of conscious departure from life at will (Ichhamrityu). One day, he and his wife walked from Andul to Shibpur, sat on the banks of the Ganges chanting the name of God, and his vital breath pierced through the crown of his head (Brahmarandhra) to ascend upwards. His two wives, Narayani and Vaishnavi, immolated themselves (Sahamrita).
Mahendranath began his early education at his father's Chatushpathi (traditional school). Later, completing his studies at Sanskrit College, he earned the title of Kaviratna. Since childhood, Mahendra had a special passion for composing poetry, though he often complained to his father that his compositions did not satisfy him. To guide him, his father advised him to take a vow, read the Chandi, and forbade him to drink water daily until he had composed at least one poem. The boy's concentrated devotion soon bore fruit. Mahendranath demonstrated his divine poetic powers by composing a poem on the occasion of a Shraddha ceremony at the local Kundu family's house, and everyone present praised his extraordinary poetic talent. Mahendra was roughly seventeen years old at the time. Prior to this, at the age of ten, his Upanayana (sacred thread ceremony) and marriage had taken place.
Mahendra was eventually appointed as the Head Pandit of the local high English school and performed his duties with great efficiency. However, Mahendra was not a worldly man; the prestige of position or the desire for wealth never attracted or tempted him. He never kept money with himself, entrusting the responsibilities of wealth and household management to his wife and sons while remaining peacefully devoted to the worship of God. After some time, Mahendra resigned from the position of Head Pandit and completely immersed himself in severe spiritual austerities (Tapasya).
Following family tradition, Mahendra was first initiated by his mother. Later, for mantra purification (Mantra Samskara), he was initiated into Shaktism by 'Jatemar' of Birbhum. A few years after that, he received full initiation (Purna Abhishek) from Srimat Jaganmohana Tarkalankara (Kuladhvutacharya Purnananda Nath) and took the monastic name Kula-dhvuta "Vashishtananda Nath."
Every morning, Mahendranath would enter the worship chamber, only coming out after the third prahara (approx. afternoon) to partake in meals. From evening until late into the night, he would remain engrossed in the worship of his chosen deity (Ishta-aradhana). On lunar days such as Ashtami, Chaturdashi, and Amavasya, he spent the entire night in meditation and worship of the Divine Mother.
Apart from composing devotional Kali-Kirtan songs, ascetic Mahendranath also wrote a social novel titled Vishkusum and several plays including Naladamayanti, Uttaralap, Shalya Samhara, and Bhakti Bhandara. At that time, these plays were performed by two or three local theater troupes in the homes of aristocratic families and received high acclaim in society. However, it is his composition of Kali-Kirtan songs that will immortalize the name of ascetic Mahendranath.
Panditvar Premik Mahendranath, the court poet of the Raja of Andul, composed these songs in a state of supreme divine ecstasy, and his close friend Krishandhan Mallik composed the musical tunes for them. The Baul community of Shibpur was formed based on his songs and Krishandhan Mallik's musical arrangements. Though he composed songs, he never attached his own name to them; later, upon the earnest request of his friends and devotees, he began composing songs under the pen name "Premik."
The ascetic poet Premik Mahendranath founded the Andul Kali-Kirtan Samiti. Sri Sri Premik Maharaj was a contemporary of Thakur Sri Ramakrishna Paramahamsa. Sri Ramakrishna, Sri Sarada Devi, Swami Vivekananda, and his other monastic disciples all listened to the Andul Kali-Kirtan. Captivated by the divine mood of these songs, and upon the instructions of Holy Mother Sri Sarada Devi, Swami Vivekananda himself visited Premik Bhaban during the formative days of Belur Math to personally invite them to perform Kali-Kirtan at the general celebrations of Sri Ramakrishna. It is also known that Swamiji had previously visited his paternal ancestral spiritual home in Andul.
On the 30th of Shravan in the Bengali year 1316 (August 1909), on the night of the Shravani Amavasya at 1:00 AM during a Vyatipata Yoga, the accomplished saint Premik Maharaj completed his earthly journey and departed for the divine abode. The life of the poet and saint was not filled with worldly bustle, but rich in diverse emotional states (bhava); the varied emotional and melodic songs composed by him remain his truest introduction.
The sacred land of Andul, once blessed by Goddess Saraswati, has lost much of its former glory, and Saraswati today appears modest; yet, the sacred songs of the ascetic "Premik" continue to bring joy to people's hearts. The late Prabodh Chandra Debsharma rightly wrote: "The Andul that was once called 'South Andul' (Dakshin Navadwip) due to its extraordinary brilliance and scholarship—the Andul Kali-Kirtan Samiti is its final remaining glory."
That was the 1870s, the era of the Bengal Renaissance. The year was 1879. A new chapter was added to the musical history of India: "Kali-Kirtan." We have been familiar with Kirtan since the 15th century. The tidal wave of divine love for Krishna brought by Sri Chaitanya Mahaprabhu through Nama-sankirtan had flooded the subcontinent from sea to Himalayas. Accompanied by the khol, kartal, mridanga, and horn, devotees spread the sweet pastoral plays (Goshtha-lila), Rasa-lila, and separation plays (Viraha-lila) of Radha and Krishna from villages to cities and across borders.
Later, in the 18th century, the saint Ramprasad Sen gifted us soul-stirring sweet Kali songs or Shyama Sangit. Songs in this Prasadi tune are sung in almost every Bengali household to this day. Towards the end of the 18th century, saint Kamalakanta Bhattacharya joined this stream. Later came Ishwar Chandra Gupta and many others who composed Shakta Padavali. This cycle culminated with Poet Nazrul. However, the true pioneer and creator of Bengal's Kali-Kirtan was the scholar-poet Mahendranath Bhattacharya, writing under the pen name Premik Maharaj. To propagate it globally, he established the "Andul Kali-Kirtan Samiti," which exists in all its glory 147 years later. The stream of Kali-Kirtan initiated by Sri Sri Premik Maharaj in the 19th century continues to be equally celebrated today, crossing the 20th century into the 21st.
The 6th paternal generation ancestor of Sri Sri Premik Maharaj and the founder of this lineage, Srimat Raghunatha Tarkavagisha, initiated the worship of Goddess Durga in 1064 BS (approx. 1657 CE) at his ancestral estate (currently Premik Bhaban) in Andul, which was famously known as "Dakshin Navadwip." Here, the Goddess is depicted with the complexion of molten gold. The worship is conducted according to the Pashupata scriptures and the Kalika Purana. This year marks the 369th grand worship.
The worship in this household begins from Ashwin Shukla Pratipada. Sri Sri Chandi path is performed regularly from Pratipada up to Mahanavami. From Saptami onwards, the grand worship of the divine idol takes place in the Thakur Dalan (courtyard dais) following tradition. If one listens closely to the elders of the family, one learns that until a few years after India's independence, ritual offerings (tattwa) for Durga Puja and other festivals used to arrive at this paternal guru-family home in Andul from the Natore Estate several times a year. Just as a daughter is treated with utmost care and affection when visiting from her in-laws during the puja, the Goddess is served here with the same intimate care, treated as a living daughter (Atmavat Seva). Animal sacrifice (Patha-bali) takes place on Maha Ashtami and Mahanavami. On the evening of Vijaya Dashami, before bidding farewell (boron) to the Goddess, she is lowered from the Thakur Dalan, and Vijaya songs composed by Sri Sri Premik Maharaj are sung with tearful eyes. Following this, the idol is carried on shoulders for immersion.
Another branch of the Shandilya lineage of the Bhattacharya family of Andul was founded by the 4th generation descendant of Srimat Raghunatha Tarkavagisha—the Tantric ascetic and scholar Pandit Bhairavichandra Vidyasagar, who established the temple of "Sri Sri Shankari Siddheshwari Mata Thakurani" in Andul. She remains the ever-vigilant presiding deity of Andul. Due to the profound scholarship of Pandit Bhairavicharan Vidyasagar, Andul was once famously referred to as "Dakshin Navadwip" (Southern Navadwip).
The path immediately in front of the present Premik Bhaban is named "Premik Sarani." Right beside the entrance gate stands the ancient foundation plaque of the Andul Kali-Kirtan Samiti, bearing the memories of the Bengali year 1285 (approx. 1879 CE). A short distance ahead of the building stands a Shiva temple and an Aatchala temple where the marble statue of Sri Sri Premik Maharaj has been installed.
(Concluding verse composed by Premik Maharaj):
"Why, O mind, do you linger in this worldly illusion?
Let us go to that city where the full moon shines in everlasting joy.
He who dwells in that city is truly blessed, call him 'Premik';
They who make the formless into form, are indeed the ones who give form to the formless."
Source: Andul Kali Kirtan Samity, Premik Bhawan
একেবারে অচেনা প্রেমিকের কথা শোনা হলো, সাধক প্রেমিক নিজেকে কতটা নিবেদিত করলে সময় ও কাল কে ছাপিয়ে যেতে পারেন। তখন সময় এই কারণে উৎকৃষ্ট ছিল, নির্মল ছিল।
ReplyDelete