শ্যামবাবুর ঘাটের ধরবাড়ির দুর্গাপুজো, চুঁচুড়া: দুর্গা এবং জগন্নাথের সহবস্থান (Dhar Bari’s Durga Puja at Shyambabur Ghat, Chinsurah: The Coexistence of Durga and Jagannath)
চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটে অবস্থিত ধরবাড়ি, যা বড় জগন্নাথবাড়ি নামেও পরিচিত হলেও, হুগলির প্রাচীন বনেদি বাড়িগুলির অন্যতম। এই বাড়ির দুর্গাপুজোর বিশেষত্ব তার দেবীমূর্তির রূপে; এখানে দেবী দুর্গাকে প্রচলিত মহিষাসুরমর্দিনী রূপে নয়, হর-গৌরী রূপে আরাধনা করা হয়। অর্থাৎ শিব ও গৌরীর যুগল রূপই এই পুজোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ধরবাড়ির ইতিহাসের সঙ্গে মল্লিক পরিবারেরও যোগসূত্র রয়েছে বলে জানা যায়। একসময় সম্পত্তিটির সঙ্গে মল্লিক পরিবারের সম্পর্ক ছিল এবং পরবর্তীকালে বিবাহসূত্রে তা ধর পরিবারের হাতে আসে। সেই সূত্রে বাড়িটি কোথাও কোথাও মল্লিকবাড়ি নামেও পরিচিত। এই ঠাকুরবাড়ির প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীমতী কাঞ্চনবালা দাসীর নাম। জানা যায়, তিনি ১৩৩৫ বঙ্গাব্দের ২রা আষাঢ় এই ঠাকুরবাড়ির প্রতিষ্ঠা করেন। বাড়িটির একটা অন্যতম আকর্ষণ হলো, এখানে জগন্নাথদেব প্রতিষ্ঠিত। শুধু জগন্নাথদেবই নন, একই পরিসরে তিনটি ধামের ভাবনাও প্রতিষ্ঠা করা হয়েছে—জগন্নাথদেবকে কেন্দ্র করে পুরীধাম, রাধা-কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনধাম এবং শিবলিঙ্গকে কেন্দ্র করে কাশী বিশ্বনাথ ধাম। এই ধর্মীয় পর...