নবাব সরফরাজ খাঁ এবং তার অসমাপ্ত ফুটি/ফৌতি মসজিদ, মুর্শিদাবাদ (Nawab Sarfaraz Khan and his incomplete Fouti Mosque, Murshidabad)
নবাব সুজাউদ্দিনের মৃত্যুর পর, পুত্র সরফরাজ খাঁ ১৭৩৯ খ্রিস্টাব্দে বাংলার মসনদে আরোহণ করেন। এনার মায়ের নাম ছিল জিন্নাতউন্নিসা। সুজাউদ্দিন ছিলেন একজন অলস, বিলাসী, এবং ধর্মভীরু নবাব। তার সময়ে হারেমে ১৫০০ বেগম এবং মসজিদে ১০০ বেতনভোগী মোল্লা রাখতেন। সমস্ত রাজ্যের দায়ভার তিনি মন্ত্রিসভার ওপরে দিয়ে, নিজে রমণীবিলাসে দিন কাটাতেন। এরফলে কিছুদিনের মধ্যেই মন্ত্রণাসভার লোকজনের সাথে তার মতবিরোধ দেখা দিলো, এবং তারা নেমে পড়লেন সরফরাজকে সিংহাসন থেকে সরানোর কাজে। পারস্য সম্রাট নাদিরশাহ দিল্লি আক্রমণ করেই মোরাদ খাঁ ও সরবলন্দ খাঁকে পঞ্চাশ জন অশ্বারোহী দিয়ে বাংলায় পাঠালেন রাজস্ব আদায়ের জন্য। নবাব তাদের রাজস্ব প্রদান করলেন। নাদির শাহ পারস্য ফিরে যেতেই দিল্লি সিংহাসনে বসলেন মুঘল সম্রাট মহম্মদ শাহ, এবং চাইলেন রাজস্ব। নবাব একই বছরে দুবার রাজন্ব দিতে অস্বীকার করেন। সুযোগ বুঝে হাজি আহম্মদ, আলমচাঁদ ও জগৎশেঠ দিল্লির সম্রাটকে দিলেন উৎকোচ ও প্রতিশ্রুতি, যে এই বছরই দেবেন রাজস্ব, কিন্তু তার বিনিময়ে চাই বাংলা বিহার উড়িষ্যার নবাবি ফরমান। সম্রাট রাজী হলেন। হাজি আহম্মদের ভাই আলিবর্দীকে, সরফরাজের ...