বাদুড়ী পরিবারের রথযাত্রা: কদমতলা, মধ্য হাওড়া (The Rathyatra of the Baduri Family: Kadamtala, Central Howrah)
বাদুড়ী পরিবারের রথযাত্রা: কদমতলা, মধ্য হাওড়া (The Rathyatra of the Baduri Family: Kadamtala, Central Howrah)
হাওড়ার কদমতলা এলাকাটি এখনকার মতো অতটা ব্যস্ত ছিল না আজ থেকে প্রায় ২০০ বছর আগে। সেই সময় মাকড়দহ অঞ্চলে এসে বসতি গড়েছিলেন বাদুড়ী পরিবার। তাঁরা ছিলেন সেই সময়ের স্থানীয় জমিদার। যদিও সময়ের পরিবর্তনে তাঁদের বিশাল জমিদার বাড়ির রূপ এখন অনেকটাই বদলে গেছে, কিন্তু তাঁদের পারিবারিক ঐতিহ্য আজও টিকে আছে রথযাত্রার মাধ্যমে।
এই পরিবারের রথযাত্রার মূল উদ্যোক্তা ছিলেন স্বর্গীয় অক্ষয় বাদুড়ী। ১৮৫১ সালে তিনি এবং তাঁর স্ত্রী সারদামণি দেবী বাড়িতে কুলদেবতা হিসেবে ‘নারায়ণশিলা’ প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকেই এই রথযাত্রা শুরু হয়, যা আজও বংশপরম্পরায় চলে আসছে।
এই রথে বংশের কুলদেবতা নারায়ণ শিলা বিরাজমান থাকেন। কোনও জগন্নাথ মূর্তি নেই। সাধারণত রথযাত্রা মানেই মাসির বাড়িতে যাত্রা, কিন্তু বাদুড়ী পরিবারের রথযাত্রার নিয়মটা একটু আলাদা। এই রথ মাসির বাড়িতে যায় না; এটি তার নির্দিষ্ট জায়গা থেকে বেরিয়ে আশেপাশে কিছুটা ঘুরে আবার নিজ স্থানে ফিরে আসে। কাঠের তৈরি এই প্রাচীন রথটিতে কারুকার্যময় অনেক পুতুল এবং মৃত্যুলতা রয়েছে, যা দেখতে বেশ আকর্ষণীয়। আগে অনেক ধুমধাম করে উৎসব হলেও, এখন রথ ও উল্টোরথের দিন ঘটা করে উৎসব পালিত হয়।
রথটি রাখা থাকে কদমতলা বাজারের কাছে, ১ নম্বর মাকড়দহ রোডের মূল রাস্তার ওপরে। তবে বছরের বেশির ভাগ সময় রথটি তেরপলে ঢাকা থাকে, কেবল রথযাত্রার সময় এটি খোলা হয়। আর আপনি যদি কুলদেবতা নারায়ণকে দর্শন করতে চান, তবে রথের পাশের গলি দিয়ে একটু ভেতরে ৬ নম্বর মাকড়দহ রোডের ঠিকানায় ঠাকুরবাড়িতে যেতে হবে।
এভাবে বছরের পর বছর ধরে মাকড়দহের মানুষ এই রথযাত্রা উপলক্ষে একত্রিত হয়, যা আজও বাদুড়ী পরিবারের পুরনো স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে।
তথ্যসূত্র: বাদুড়ী পরিবার।
(English Version)
About 200 years ago, the Kadamtala area of Howrah was not as busy as it is today. During that time, the Baduri family, who were the local landlords (zamindars), settled in the Makardah region. Although the appearance of their grand ancestral home has changed significantly with the passage of time, their family tradition remains alive today through the Rathyatra (Chariot Festival).
The primary initiator of this family’s Rathyatra was the late Akshay Baduri. In 1851, he and his wife, Saradamoni Devi, installed the ‘Narayan Shila’ (a sacred stone representing Lord Narayan) as their family deity in their home. The Rathyatra began at that time and has been carried on through generations ever since.
In this chariot, the family deity, Narayan Shila, is seated. There is no idol of Lord Jagannath. While Rathyatra usually implies a journey to an aunt’s house (Masi Bari), the rules for the Baduri family’s Rathyatra are a bit different. This chariot does not go to an aunt’s house; instead, it travels from its designated spot, moves around the neighborhood for a while, and then returns to its original place. The ancient wooden chariot is decorated with many ornate dolls and creepers, which are quite attractive to look at. Although the festival was celebrated with much fanfare in the past, it is now observed with great enthusiasm specifically on the days of Rathyatra and Ulta Rathyatra (the return journey).
The chariot is kept near the Kadamtala market, on the main road at 1 Makardah Road. For most of the year, the chariot remains covered with a tarpaulin and is only uncovered during the Rathyatra. If you wish to visit the family deity, Lord Narayan, you must go into the alley next to the chariot to the family shrine located at 6 Makardah Road.
For years, the people of the Makardah area have gathered for this Rathyatra, which continues to keep the memories of the Baduri family alive today.
Source: The Baduri Family.
Informative
ReplyDeleteখুব নতুন পারিবারিক ধারা জানা হলো ...
ReplyDelete