কুঠি ঘাট থেকে সাহেব কুঠি: বরানগরের হারানো স্থাপত্য (From Kuthi Ghat to Saheb Kuthi: The Lost Architecture of Baranagar)
কলকাতার উত্তর সীমানার ব্যস্ত জনপদ বরানগর। আজ আমরা এই শহরের যে আধুনিক রূপ দেখি, কয়েকশ বছর আগে তার ছবিটা ছিল একেবারেই ভিন্ন। এক সময় গঙ্গার বুক চিরে পালের জাহাজ আসত, আর সেই জাহাজে করে এ দেশে আসত পর্তুগিজ, ডেনিশ ও ডাচ বণিকরা। গঙ্গার পূর্ব পাড়ের এই অঞ্চলটি তখন ছিল বাণিজ্যিক রণক্ষেত্রের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৭০০ সালের শুরুর দিকে এখানেই গড়ে ওঠে ডাচ বা ওলন্দাজ উপনিবেশ। ডাচ গভর্নররা তাদের বাণিজ্য বিস্তারের জন্য এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন। পরবর্তীতে ১৮১৪ সালে এই অঞ্চলটি বৈবাহিক চুক্তির ভিত্তিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। শুধুমাত্র শ্রী রামকৃষ্ণদেবের পদধূলিধন্য অঞ্চল নয়, বরানগরের এই রাজনৈতিক ও বাণিজ্যিক পালাবদলের ইতিহাসে আজও আনাচে-কানাচে লুকিয়ে আছে ইউরোপীয় স্থাপত্যের অস্পষ্ট ছাপ।
গঙ্গার ধারের 'কুঠি ঘাট' নামটা আমাদের অতি পরিচিত, কিন্তু এর পেছনের ইতিহাস আজ বিস্মৃতির আড়ালে। ওলন্দাজ গভর্নরের থাকার জন্য গঙ্গার ঠিক ধারেই গড়ে উঠেছিল এক বিশাল দ্বিতল বাগানবাড়ি। 'কোঠি' থেকে আসা এই 'কুঠিবাড়ি'টি এক সময় জাঁকজমকে ভরপুর ছিল। আজ সেই প্রাসাদের গুটিকতক ভগ্নাবশেষ কোনোমতে টিকে থেকে আমাদের মনে করিয়ে দেয় সেই হারিয়ে যাওয়া দিনগুলোর কথা। গভর্নরের কুঠির ঠিক পাশেই ব্রিটিশ কর্মকর্তাদের তৈরি আরও একটি গথিক ধাঁচের বাড়ি নজর কাড়ে। ব্রিটিশ আমলে এই শৈল্পিক বাড়িটি বেশ কিছুকাল পুলিশ স্টেশন হিসেবে ব্যবহৃত হয়েছিল। এখন আর সেই ব্যস্ততা নেই, নেই আইন-শৃঙ্খলার কড়াকড়ি—শুধু রয়ে গেছে গথিক খিলান আর পুরনো দেওয়ালে জমাট বাঁধা দীর্ঘশ্বাস।
ব্যবসা ও প্রতিপত্তিতে যারা শীর্ষে ছিলেন, তারা নদীর তীর ঘেঁষে তৈরি করতেন একের পর এক প্রাসাদোপম ভবন। বরানগরের সবচেয়ে বড় এবং বিলাসবহুল এমনই একটি বাড়ি হলো 'সাহেব কুঠি'। চটকলের কাছে গঙ্গার ঠিক পাশেই এর অবস্থান। কেন এমন নাম? কারণ সেখানে সাহেবরা থাকতেন। তবে সাহেব কুঠি শুধু বসবাসের জায়গা ছিল না, এটি ছিল তৎকালীন উচ্চবিত্ত সমাজের বিনোদনের প্রধান কেন্দ্র। এক সময় এখানে নিয়মিত বসত গানের আসর বা 'মজলিস'। নাচে-গানে মুখরিত সেই প্রাসাদে আজ শুধু নিস্তব্ধতা আর ভাঙা পলেস্তারা। সাহেবরা চলে গেছেন বহুকাল আগে, কিন্তু তাদের সেই বিলাসী জীবনের স্মৃতি আজও যেন সাহেব কুঠির জীর্ণ পিলারে আটকে আছে। বর্তমানে, চটকলের ভিতরে একটি মাঠের মধ্যে এর অবস্থান, পাশে রয়েছে একটি ছোট ভাঙা নদীঘাট। মাঠে এখন গরু চরে, আর স্থানীয় ছেলেরা খেলে।
সাহেব কুঠির পাশের সেই ভাঙা ঘাট দিয়ে এককালে নাবিকরা শহরে যাতায়াত করত। সেখান থেকে কিছুটা দূরেই রয়েছে লোচন ঘোষের ঘাট। লোচন ঘোষ ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের দেওয়ান। ইতিহাস বলে, এই ঘাটের পাশেই ছিল হেস্টিংসের নিজস্ব কুঠিবাড়ি, যেখানে তিনি সস্ত্রীক বসবাস করতেন। দুর্ভাগ্যের বিষয় হলো, সেই প্রাসাদের অস্তিত্ব আজ আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কালের করাল গ্রাসে হারিয়ে গেছে সেই ঐতিহাসিক অট্টালিকা।
বরানগরের এই কুঠিবাড়িগুলো কেবল ইট-পাথরের বাড়ি নয়, এগুলো আমাদের বাংলার ইতিহাসের এক একটি জীবন্ত দলিল। গঙ্গার হাওয়া আজও যেন কানে কানে বলে যায় সেই নাবিকদের গল্প, যারা একদিন কুঠি ঘাটে নেমে এই শহরে পদচিহ্ন রেখে গিয়েছিল।
(English Version)
Baranagar is a bustling settlement on the northern fringes of Kolkata. The modern cityscape we see today was vastly different a few hundred years ago. Once, sailing ships carved through the waters of the Ganges, bringing Portuguese, Danish, and Dutch merchants to these shores. This region on the eastern bank of the river was then a vital hub in a commercial battlefield. In the early 1700s, a Dutch colony was established here. Dutch governors chose this location to expand their trade empire. Later, in 1795, the territory transitioned into the hands of the British East India Company. Beyond being a land blessed by the footsteps of Sri Ramakrishna, Baranagar’s history of political and commercial shifts remains hidden in its corners, where faint traces of European architecture still linger.
The name 'Kuthi Ghat' on the banks of the Ganges is familiar to many, yet its history has largely faded into oblivion. Right by the river, a massive two-story garden house was built to serve as the residence of the Dutch Governor. Derived from the word *'Kothi'*, this 'Kuthibari' was once a symbol of opulence. Today, only a few crumbling ruins remain, standing as somber reminders of those lost days. Adjacent to the Governor’s mansion, another Gothic-style building constructed by British officials catches the eye. During the British Raj, this artistic structure served as a police station for a significant period. The hustle and bustle are gone now, as is the strictness of law and order—leaving behind only Gothic arches and the heavy sighs of history embedded in the old walls.
Those at the pinnacle of business and influence built palatial mansions lining the riverbank. The largest and most luxurious of these in Baranagar is 'Saheb Kuthi', located near the jute mill right by the Ganges. It was called 'Saheb Kuthi' simply because the Europeans resided there. It wasn't just a residence; it was a premier entertainment hub for the elite society of that era. The halls regularly hosted musical soirées or *'Majlis'*. The palace that once echoed with music and dance is now draped in silence and peeling plaster. The Europeans left long ago, but the memories of their lavish lifestyles seem trapped within the decaying pillars. It now stands within a field inside the jute mill premises, next to a small, broken river ghat.
In the past, sailors used the broken ghat next to Saheb Kuthi to enter the town. A short distance away lies Lochan Ghosh’s Ghat. Lochan Ghosh was the *Dewan* for Warren Hastings, the first Governor-General of British India. History suggests that Hastings had his own mansion next to this ghat, where he lived with his wife. Unfortunately, no trace of that palace remains today; the historic edifice has been swallowed by the relentless march of time. The 'Kuthibaris' of Baranagar are not merely structures of brick and stone; they are living documents of Bengal's history. Even now, the breeze off the Ganges seems to whisper stories of the sailors who once stepped off at Kuthi Ghat and left their footprints upon this city.
#BaranagarHistory #KolkataHeritage #DutchInBengal #HistoryOfBengal #Kuthibari #HistoricalPlaces #KolkataDiaries #HeritageWalk #WestBengalTourism #KolkatarNakshiKatha
1795 ন, 1814 সালের চুক্তিতে বরানগর ইংরেজদের দেওয়া হয়। ছবির ক্যাপশনেও ভুল আছে।
ReplyDeleteঠিক করে নিয়েছি দাদা।
Deleteকত পুরোনো দিনের কথা জানা গেল, মৌন ইতিহাস লেখার গুণে কথা বলে উঠল।
ReplyDeleteঅশেষ ধন্যবাদ
Delete