সৈয়দ জামালউদ্দিন মসজিদ : যে মসজিদের চত্বরে ঘুমিয়ে আছে হারিয়ে যাওয়া আদি সপ্তগ্রাম (Syed Jamaluddin Mosque: The Lost Satgaon Sleeping Within Its Bricks)

সরস্বতী নদী আজ আর আগের মতো বয়ে যায় না। যে নদীর বুক চিরে একদিন দূরদেশের বাণিজ্যতরী পৌঁছে যেত বাংলার অন্যতম সমৃদ্ধ বন্দরনগরী সপ্তগ্রামে, আজ তার অনেকটাই হারিয়ে গেছে কালের গর্ভে। নদী শুকিয়েছে, বন্দর মুছে গেছে, বদলে গেছে জনপদের পরিচয়। তবু আদি সপ্তগ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে এমন একটি স্থাপত্য, যার গায়ে এখনও পাঁচশো বছরেরও বেশি পুরনো সময়ের স্পর্শ লেগে আছে।

সৈয়দ জামালউদ্দিন মসজিদ।
দূর থেকে দেখলে প্রথমে মনে হতে পারে, এ তো এক ভগ্নপ্রায় পুরনো ইমারত। ছাদ নেই, দেওয়ালের অনেকটাই ক্ষয়ে গেছে, ইট বেরিয়ে এসেছে। কিন্তু একটু কাছে গিয়ে দাঁড়ালেই বোঝা যায়—এই ভগ্নাবশেষ আসলে একটি সময়ের শিল্পবোধের অসাধারণ দলিল।
একসময় আদি সপ্তগ্রাম ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। তাম্রলিপ্তের পতনের পর এর গুরুত্ব বাড়ে। নদীপথে বাংলার পণ্য পৌঁছে যেত দূরদেশে। বস্ত্র, মশলা এবং নানা সামগ্রীর বাণিজ্যে সমৃদ্ধ হয়ে উঠেছিল এই জনপদ। সুলতানি আমলে আদি সপ্তগ্রাম শুধু বন্দর নয়, প্রশাসন ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল। এমনকি এখানে টাঁকশালও ছিল।
তারপর সময়ের সাথে সাথে, সরস্বতীর প্রবাহ ক্রমশ ক্ষীণ হতে থাকে। পলি জমতে জমতে বড় জাহাজের চলাচল কঠিন হয়ে পড়ে। যে নদী একদিন আদি সপ্তগ্রামের প্রাণ ছিল, ধীরে ধীরে সেই নদীই হয়ে উঠল তার পতনের কারণ। বাণিজ্যের কেন্দ্র সরে গেল ত্রিবেণী ও হুগলির দিকে। স্থানটি হারাতে শুরু করল তার পুরনো গুরুত্ব। এই পরিবর্তনের মাঝেই, ১৫২৯ খ্রিস্টাব্দে, নির্মিত হয়েছিল সৈয়দ জামালউদ্দিনের মসজিদ।
মসজিদটির নির্মাণের সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ তার দেওয়ালে বসানো আরবি শিলালিপি। সেখানে উল্লেখ রয়েছে, সুলতান নাসিরউদ্দিন নসরত শাহের রাজত্বকালে, ৯৩৬ হিজরি অর্থাৎ ১৫২৯ খ্রিস্টাব্দের রমজান মাসে, সৈয়দ জামালউদ্দিন হুসেন এই জামে মসজিদ নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন সৈয়দ ফখরুদ্দিনের পুত্র।
এই মসজিদের আসল বিস্ময় তার ইটের গায়ে। বাংলায় পাথরের প্রাচুর্য ছিল না। নদীমাতৃক এই ভূখণ্ডে মাটি ছিল সহজলভ্য। তাই ইট হয়ে উঠেছিল স্থাপত্যের প্রধান উপাদান। আর সেই ইট যখন আগুনে পুড়ে শক্ত হয়ে উঠল, তখন বাংলার শিল্পীরা তার গায়েই এঁকে দিলেন নিজেদের নকশা। 
সৈয়দ জামালউদ্দিন মসজিদে সেই পোড়ামাটির শিল্পেরই এক অপূর্ব উদাহরণ দেখা যায়। ফুলের মতো নকশা, লতাপাতার পাক খাওয়া রেখা, জ্যামিতিক বিন্যাস, জালির মতো অলংকরণ—সব মিলিয়ে দেওয়ালের ইট যেন একসময় ছিল নীরব ক্যানভাস। আজ তার অনেকটাই হারিয়ে গেছে, তবু অবশিষ্ট অংশে এখনও সেই সূক্ষ্ম কারিগরির পরিচয় পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক সমীক্ষাতেও মসজিদের অলংকরণে পদ্মাকৃতি নকশা, পাকানো লতাপাতা, গ্রিল মোটিফ, আরাবেস্ক এবং জ্যামিতিক নকশার উল্লেখ রয়েছে।
এই অলংকরণের একটি বিশেষ দিক হল—এখানে মানুষের বা প্রাণীর মূর্তিচিত্রের বদলে ফুল, লতা এবং জ্যামিতিক নকশাই প্রধান, এর কারণ ইসলামের রীতি। বাংলার ইসলামি স্থাপত্যে স্থানীয় কারিগরির সঙ্গে ধর্মীয় স্থাপত্যরীতির যে মেলবন্ধন তৈরি হয়েছিল, এই মসজিদ তার একটি সুন্দর উদাহরণ।

একসময় মসজিদটির চার কোণেই মিনারের মতো উঁচু স্থাপত্যাংশ ছিল বলে ধারণা করা হয়। আজ কেবল উত্তর-পশ্চিম কোণের একটি অংশ টিকে আছে। ছাদও বহু আগেই ধসে পড়েছে। ফলে আকাশ এখন সরাসরি দেখা যায় মসজিদের ভেতর থেকে। ভগ্ন পাথরের স্তম্ভের অংশগুলি আজও চত্বরে ছড়িয়ে রয়েছে—যেন কোনও অদৃশ্য স্থপতি তাঁর অসমাপ্ত কাজের কিছু সরঞ্জাম রেখে চলে গেছেন।

মসজিদের সঙ্গে একটি পরিবারের স্মৃতি এবং সমাধি-ঐতিহ্যও জড়িয়ে রয়েছে। মসজিদটির দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে তিনটি সমাধি। এগুলি সৈয়দ ফখরুদ্দিন, তাঁর স্ত্রী এবং তাঁর খোজার বলে ঐতিহ্যগতভাবে চিহ্নিত। 
ভাবতে অবাক লাগে—যে সময়ে এই মসজিদ তৈরি হয়েছিল, তখন সপ্তগ্রাম ছিল এক জীবন্ত বন্দর। নদীর ঘাটে নৌকা, বাজারে বণিক, দূরদেশের পণ্য, মুদ্রার লেনদেন—সব মিলিয়ে এক ব্যস্ত নগরজীবন।

আজকে সবটাই অতীত। কিন্তু অবশিষ্ট আছে একটি মসজিদ—যার পোড়া ইটের গায়ে এখনও আটকে আছে সেই শহরের স্মৃতি।

তথ্যসূত্র:
১. Archaeological Survey of India (ASI), Kolkata Circle — “The Mosque and Tombs”
২. INTACH / Ganga Cultural Documentation, Hooghly — Architectural Heritage Documentation Report
৩. Abdul Motleb Shaikh — “The Port Town of Satgaon: A Case Study of Its Prosperity and Decline under the Sultanate of Bengal (13th to 16th Century)”
International Journal of Maritime History, 2020
৪. Banglapedia — “Satgaon"
৫. Hitesranjan Sanyal Collection, Centre for Studies in Social Sciences, Calcutta (CSSSC)
৬. J. J. A. Campos — History of the Portuguese in Bengal

(English Version)

Syed Jamaluddin Mosque: The Lost Satgaon Sleeping Within Its Bricks

The Saraswati River no longer flows as it once did. The river through whose chest trade ships from distant lands once reached Satgaon—one of Bengal's most prosperous port cities—has largely been lost to the womb of time. The river has dried up, the port has been erased, and the identity of the settlement has transformed. Yet, standing in a corner of ancient Satgaon is a piece of architecture whose bricks still bear the touch of a time over five hundred years old.

The Syed Jamaluddin Mosque.

Seen from a distance, one might initially think it is a dilapidated, ancient ruin. The roof is gone, much of the walls have eroded, and bricks are exposed in various places. But stepping a little closer reveals that this ruin is actually an extraordinary document of the artistic sensibility of an era.

Satgaon was once one of the most important ports in Bengal. Its importance grew following the decline of Tamralipta. Bengal's commodities reached distant lands via waterways. This settlement had grown prosperous through the trade of textiles, spices, and various goods. During the Sultanate period, Satgaon was known not only as a port but also as a crucial center for administration and commerce. It even housed a mint.

Then, with the passage of time, the flow of the Saraswati gradually grew feeble. As silt accumulated, the movement of large vessels became difficult. The river that was once the lifeblood of Satgaon slowly became the cause of its downfall. The center of trade shifted toward Tribeni and Hooghly. Satgaon began to lose its former importance. Amidst this transition, in the year 1529 CE, the mosque of Syed Jamaluddin was constructed.

The most reliable evidence of the mosque's construction is an Arabic inscription set into its wall. It mentions that during the reign of Sultan Nasiruddin Nusrat Shah, in the month of Ramadan, 936 Hijri—corresponding to 1529 CE—Syed Jamaluddin Husain built this Jami mosque. He was the son of Syed Fakhruddin.

The true wonder of this mosque lies within its bricks. Bengal did not have an abundance of stone. In this riverine land, clay was readily available, making brick the primary material for architecture. And when those bricks were baked hard in fire, Bengal's artisans carved their designs right into them.

The Syed Jamaluddin Mosque displays an exquisite example of this terracotta art. Floral motifs, winding lines of creeping vines, geometric arrangements, trellis-like ornamentation—all together, the walls' bricks once formed a silent canvas. Much of it has been lost today, but the remaining portions still bear witness to that delicate craftsmanship. Archaeological surveys also note the presence of lotus-like designs, twisted vines, grill motifs, arabesques, and geometric patterns in the mosque's ornamentation.

A special aspect of this decoration is that, in accordance with Islamic tradition, flower, vine, and geometric patterns predominate rather than human or animal figurative art. This mosque serves as a beautiful example of the fusion between local craftsmanship and religious architectural style in Bengali Islamic architecture.

It is believed that the mosque once had tower-like elevated architectural features at all four corners. Today, only a portion of the northwest corner survives. The roof collapsed long ago, allowing the sky to be viewed directly from inside the mosque. Fragments of broken stone pillars are still scattered across the courtyard—as if some invisible architect left behind tools of unfinished work.

The western Qibla wall contains three mihrabs. Once, the imam would stand here to lead prayers. Traces of terracotta ornamentation still surround those mihrabs. Today the mosque has no roof, but the silence of the mihrabs still seems to hold the ancient echoes of those prayers.

The memories and tomb traditions of a family are also intertwined with the mosque. To the southeast of the mosque stand three tombs, which are traditionally identified as those of Syed Fakhruddin, his wife, and his eunuch.

It is astonishing to think that when this mosque was built, Satgaon was a living port. Boats at the river ghats, merchants in the markets, goods from distant lands, currency exchanges—all combined to form a bustling urban life.
Today, it is all the past. But a mosque remains—its burnt bricks still holding captive the memories of that city.

References:
 1. Archaeological Survey of India (ASI), Kolkata Circle — “The Mosque and Tombs”
 2. INTACH / Ganga Cultural Documentation, Hooghly — Architectural Heritage Documentation Report
 3. Abdul Motleb Shaikh — “The Port Town of Satgaon: A Case Study of Its Prosperity and Decline under the Sultanate of Bengal (13th to 16th Century)” International Journal of Maritime History, 2020
 4. Banglapedia — “Satgaon"
 5. Hitesranjan Sanyal Collection, Centre for Studies in Social Sciences, Calcutta (CSSSC)
 6. J. J. A. Campos — History of the Portuguese in Bengal


#SyedJamaluddinMosque #Satgaon #Saptagram #LostCityOfBengal #BengalHeritage #HistoryOfBengal #MedievalIndia #HeritageOfIndia #HistoricalRuins #SaraswatiRiver #SultanatePeriod #TerracottaArchitecture #TerracottaArt #IslamicArchitecture #BengalArchitecture #HistoricMonuments #BrickArchitecture #Hooghly #HooghlyHeritage #WestBengalTourism #BengalTourism #IncredibleIndia #SyedJamaluddinMosjid #AdiSaptagram #BanglarItihas #BanglarHeritage #PoramatirKaj


Comments

Popular posts from this blog

হাওড়া আন্দুলের প্রেমিক ভবনের দুর্গাপুজো (The Durga Puja of Premik Bhavan in Andul, Howrah)

কুঠি ঘাট থেকে সাহেব কুঠি: বরানগরের হারানো স্থাপত্য (From Kuthi Ghat to Saheb Kuthi: The Lost Architecture of Baranagar)

বামাচরণ মিষ্টান্ন ভান্ডার : বাগনানের আদি ও শ্রেষ্ঠ মিষ্টির দোকান : হাওড়া জেলা (Bamacharan Mishtanna Bhandar: Bagnan’s Original and Premier Sweet Shop: Howrah District)